
রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্যাপন
অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
আজ সোমবার ফেসবুকের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাদিক কায়েম এ কথা লেখেন।
জামায়াতে ইসলামীর বিভিন্ন সূত্র কয়েক মাস ধরে বলে আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
ফেসবুকে সাদিক লেখেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”
সাদিক লেখেন, “সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে।”

গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়র প্রার্থী করা হচ্ছে বলে আলোচনা ওঠে। তবে জামায়াত এখনো তাকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সাদিক কায়েমের প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা উঠলে ওই সময় শিবিরের পক্ষ থেকে বলা হয়, সংগঠনে থাকা অবস্থায় এই ধরনের নির্বাচনের সুযোগ নেই। ছাত্র শিবিরের কেন্দ্রীয় এক নেতা সে সময় চরচাকে বলেছিলেন, ‘‘ছাত্র জীবন শেষ হলে অথবা পদ থেকে সরে গিয়ে তিনি যেকোনো রাজনৈতিক দলের অধীনে তার ইচ্ছামতো নির্বাচন করতে পারবেন।”

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্যাপন
অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।

আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা
‘মানবতাবিরোধী অপরাধমূলক সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের সংস্কৃতিমন্ত্রী’ এবং হত্যা ও দুর্নীতির মামলায় কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে মাছরাঙাসহ কয়েকটি সংবাদ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয় এনসিপি।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে ৭ দিনের রিমান্ডে চায় ডিবি
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক অপপ্রচার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অর্থায়ন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পল্লবী থানার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।