Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুলনায় নিখোঁজের ৫ মাস পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৮: ২৪
খুলনায় নিখোঁজের ৫ মাস পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

প্রায় ৫ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে খুলনার হরিণটানা রেল সেতু সংলগ্ন এক আবাসিক এলাকার একটি বাড়িতে পুঁতে রাখা লাশটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করেছে। এদিকে পুলিশ মৃতের প্রকৃত পরিচয় জানার জন্য ইজিবাইকটির মূল মালিককে নিয়ে অভিযান শুরু করেছে। আটক দম্পতি হলেন মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিণটানা রেলসেতু সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সাথে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হতো। সোমবার সকালেও ফাল্গুনী খাতুনকে মারধর করলে তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন।

পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, এক পর্যায়ে ফাল্গুনী পুলিশকে জানান যে তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে। পরবর্তীতে মারুফের ইজিবাইক ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন ফাল্গুনী খাতুন।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনা জানার পরে পুলিশ ওই এলাকায় গিয়ে মুরাদ মোল্লাকে আটক করে। পরে চালক মারুফের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

হরিণটানা থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, “চালক মারুফ আসামিদের পূর্ব পরিচিত। আগের বছর রমজানের যে কোনো এক দিন রাতে ফোন করে বাসায় ডেকে নেয় মারুফকে। পরে তাকে গাড়িতে বসা অবস্থায় পেছন থেকে দড়ি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই দিন রাতে বাড়ির উঠানে তাকে মাটিতে পুঁতে ফেলা হয়। এর পর ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় তারা।”

ইজিবাইকের একটি নম্বর প্লেট পাওয়া গেছে বলে জানিয়েছেন মুরাদ হোসেন। তিনি আরও বলেন, “জানা গেছে ইজিবাইকটি খালিশপুর থানার ৪/১ মুজগুন্নী মেইন রোডের বাসিন্দা মোল্লা মো: মোস্তফার। চালকের প্রকৃত পরিচয় পাওয়ার জন্য তাকে নিয়ে থানা পুলিশ অভিযান শুরু করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বিষয়: খুলনাপুলিশহত্যাস্বামীস্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।