
চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।
চরচা ডেস্ক

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত হিসাববিজ্ঞান শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানান সংগঠনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষাবিদ ও তার পরিবারের চার সদস্যের এভাবে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এই ঘটনা শুধু একটি পরিবারের ওপর নৃশংস আঘাত নয়; এটি দেশের মানুষের নিরাপত্তা, আইনের শাসন এবং সামাজিক মূল্যবোধের জন্যও গুরুতর হুমকির বার্তা বহন করে।
সংগঠনের নেতারা বলেন, “এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো প্রভাব যাতে তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।

খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার মামলায় ১০৯ নাগরিকের উদ্বেগ
মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর ধারার কোনো সম্পর্ক না থাকলেও সেসব ধারা যুক্ত করা হয়েছে, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়নের সুযোগ তৈরি করেছে।

১০০ বছরের পুরনো কোকের বোতলের দাম কত?
ডিনের তথ্য অনুযায়ী, শুরুর দিকে কোকাকোলা ভরা হতো ‘হাচিনসন’ বোতলে। সেগুলোর মাথা ছিল মোটা ও গোল এবং ছিপি হিসেবে রিইউজিবল তার ও রাবার ব্যবহার করা হতো।