
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
নেইমার-ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। ব্রাজিলের জন্যও খবরটি বড় ধাক্কার। বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। এরই মধ্যে প্রথম ম্যাচেও হতাশ করেছে কার্লো আনচেলত্তির দল। মরক্কোর বিপক্ষে হার এড়িয়ে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
শুধু গ্রুপ পর্বই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বিশ্বকাপের বাকি অংশেও নেইমারকে পাওয়া যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সান্তোসের হয়ে খেলতে গিয়ে গত ১৭ মে পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। তখন থেকেই তার বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে দলে রাখেন কোচ আনচেলত্তি। যদিও ব্রাজিল দলের ক্যাম্পে ১০ দিন থাকলেও এখনো একদিনের জন্যও সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। দলটির পরবর্তী দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের নতুন করে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তবে গত সপ্তাহে হওয়া সেই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু মাঠে না গিয়ে তিনি চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে যান। ফলে তার চোটের অবস্থা নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।
মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশাবাদী ছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছিলেন, “নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।”
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।