Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২২: ০৫
ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তির এক আলোচনা সভায় আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

Advertisement

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় জুলাই আন্দোলনে শরিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশ ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে ও দেশ পুনর্গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন, অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে… এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার। এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠাণ্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা। ঠিক একইভাবে, আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা।”

জনগণের জন্য কী কী করতে হবে, তার একটা রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী, ‘‘জনগণ এখন চায়, আমরা আমাদের বলা কথাগুলো বাস্তবায়ন করি। জনগণ চায় রাস্তায় শান্তি, জনগণ চায় তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ চায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা, জনগণ চায় নিরাপত্তা, জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা অথবা যার যেটা যোগ্যতা সে অনুযায় ব্যবসা-বাণিজ্য, চাকরি বাকরি করবে… এটি হচ্ছে জনগণের চাওয়া।”

Advertisement
Advertisement
Advertisement
পরিবর্তন করতে হলে বিএনপি সরকারের পতন ঘটাতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারীNasirUddin Patwari

মৌলিক এসব অধিকারের পাশাপাশি জনগণের রাজনৈতিক অধিকারের গুরুত্বও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘একই সাথে জনগণ চায়, তার যে রাজনৈতিক অধিকার, সেটি যাতে সে তার সময়মতো প্রয়োগ করতে পারে। আমরা গত কয়েকদিন যাবত পত্রপত্রিকায় দেখছি… আমার মনে হয় না, কোনো গণতন্ত্রে বিশ্বাসী দলের কোনো সদস্য এরকম কোনো কিছু দেশের মধ্যে চায়। আমার মনে হয়, আপনারাও আমার সাথে কমবেশি একমতই হবেন। কাজেই আসুন, জনগণ যেটি চায় আমরা সেই কাজে নিজেদেরকে নিয়োজিত করি।”

দল-মত নির্বিশেষেই জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পাশে সরকার সামর্থ অনুযায়ী থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের দল বিএনপির আগামীর পথচলা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ ধরে রাখতে চায়। নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের প্রসঙ্গ টেনে এনে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও গঠনমূলক কাজে জড়িত রাখার ব্যাপারে তাগিদ দিয়েছেন।

শিক্ষা কার্যক্রমকেও তরুণ সমাজকে গড়ে তোলার উপযোগী করে গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী, ‘‘…আমরা বলতে চাচ্ছি যে, লার্নিং উইথ হ্যাপিনেস…আমরা শিক্ষা কার্যক্রমটাকে সেভাবেই ঢেলে সাজাতে চাচ্ছি। আমাদের জুলাই চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন বা যেটাই বলেন, আমরা এটাতেই বিশ্বাস করি।”

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতtarek-rahman-at-dmc

৩১ দফা শুধু বিএনপির নয়

বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা ৩১ দফা নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে ভোটের মাধ্যমে মানুষ বিএনপিকেই বেছে নেওয়ায় এই ৩১ দফা এখন আর শুধু বিএনপির নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “…আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে। এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের ৩১ দফা উপস্থাপন করেছি। এই ৩১ দফা উপস্থাপন করার মাধ্যমে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে, একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যে, যেই সংস্কার প্রস্তাব বা রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম, সেই প্রস্তাবকেই বিগত নির্বাচনে জনগণ ম্যান্ডেট দিয়েছে।”

‘‘কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ৩১ দফা নয়, বরং আমি মনে করি এই ৩১ দফাটা হচ্ছে জনগণের ৩১ দফা। এখন জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্খিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমাদের ৩১ দফার মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা।”

১৭ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পরে দেশের ভঙ্গুর অর্থনীতি-স্বাস্থ্য ব্যবস্থা-বিভাজিত প্রশাসন-পুলিশ প্রশাসনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা একটি বিধ্বস্ত ব্যবস্থা পেয়েছি।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জুলাইয়ের যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম ও ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপি
Advertisement
সর্বশেষ
  • ১

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • ২

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

  • ৩

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

  • ৪

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ৫

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।