Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দক্ষিণ চীনে আঘাত হেনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘নউল’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৪: ৩৬
দক্ষিণ চীনে আঘাত হেনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘নউল’

শক্তিশালী টাইফুন নউল দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের স্থলভাগে আঘাত হেনেছে। এর প্রভাবে আগামী দুই দিন দক্ষিণ চীনের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার ভোরে টাইফুনটি গুয়াংডং প্রদেশে আঘাত হানার আগে প্রবল দমকা হাওয়ায় গুয়াংডং ও প্রতিবেশী হংকংকে বিপর্যস্ত করে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন নউলের কারণে গুয়াংডং প্রদেশে ৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি প্রদেশে আকস্মিক বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে চীন।

প্রাদেশিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২তম ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং এ মাসে চীনে আঘাত হানা তৃতীয় ঘূর্ণিঝড় নউল রোববার ভোর প্রায় ৩টা ৫০ মিনিটে হুইদং কাউন্টির উপকূলে আঘাত হানে। কোরীয় ভাষায় নউল শব্দের অর্থ সূর্যোদয় বা সূর্যাস্তের আভা।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার সময় টাইফুনটি জিয়াংসি ও হুনানসহ আশপাশের প্রদেশগুলোতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত ঘটাবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন, সরিয়ে নেওয়া হয়েছে ১৮ লাখের বেশি মানুষbavi-wenzhou-110726-1783758849_11zon

জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ চীনের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ফুজিয়ান প্রদেশের কিছু এলাকায় অতি ভারী থেকে রেকর্ডমাত্রার বর্ষণও হতে পারে।

কর্তৃপক্ষ স্থানীয় সরকারগুলোকে পাহাড়ি এলাকা, নদীতীর, নির্মাণাধীন স্থান, উপত্যকা ও সেতুর মতো বন্যাপ্রবণ অঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

হংকং আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থলভাগে প্রবেশ করায় টাইফুনটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা প্রবল দমকা হাওয়া এখনো এশিয়ার এই আর্থিক কেন্দ্রের বিভিন্ন এলাকায় আঘাত হানছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকেলে টাইফুন সতর্কতা সংকেত ৮ থেকে কমিয়ে ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছে।

ঝড়টি রাতের মধ্যে হংকংয়ের ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরত্বের মধ্যে দিয়ে অতিক্রম করে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ ঘণ্টারও বেশি সময় অধিকাংশ ফ্লাইট স্থগিত থাকার পর আজ রোববার বিকেল থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করবে।

বিষয়: বৃষ্টিঝড়হংকংঘূর্ণিঝড়টাইফুনবন্যাচীনএশিয়া
সর্বশেষ
  • ১

    বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

  • ২

    বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

  • ৩

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ৪

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৫

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

সম্পর্কিত
  • বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

    বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েল সংকটের মধ্যে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড

  • বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

    বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

    জিডি ট্রফির ঘোষণা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল যে সংবাদ সম্মেলন করেছিলেন, বিপিএলের আলোচনায় তা অনেকটাই ঢাকা পড়ে যায়। মূল বিষয় বাদ দিয়ে বিপিএল কেন হবে না, সেটাই হয়ে দাঁড়ায় সবার আগ্রহের বিষয়। তবে দেশের বয়সভিত্তিক তিনটি ব্যাচের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট যে

  • সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা ৮০-এর দশকের ট্রেন্ডের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।”

  • সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। আজ বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার।