Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন, সরিয়ে নেওয়া হয়েছে ১৮ লাখের বেশি মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭: ২৩
চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন, সরিয়ে নেওয়া হয়েছে ১৮ লাখের বেশি মানুষ

শক্তিশালী টাইফুন বাভি চীনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ওয়েনঝোর দিকে অগ্রসর হওয়ায় আজ শনিবার ১৮ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীন। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বইয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে।

Advertisement

শীতল সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় বাভির গতি ও শক্তি কিছুটা কমলেও আবহাওয়াবিদরা বলছেন, এটি এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ, এর বিশাল বৃষ্টিবলয়ে বিপুল পরিমাণ জলীয়বাষ্প রয়েছে, যার বিস্তার প্রায় ফ্রান্সের সমান।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ সময় সকাল ৮টা ৮ মিনিটে বাভির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (৯০ মাইল)। সে সময় এটি ঝেজিয়াং প্রদেশের ওয়েনলিং শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

Advertisement
Advertisement
Advertisement

কাল রোববার ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝো উপকূলে টাইফুনটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশে ১৭ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ পর্যন্ত জাপান ও তাইওয়ানে টাইফুনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে বাভির প্রভাবে শক্তিশালী হওয়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিতে ১৭ জনের মৃত্যু হয়েছে।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, সেখানে ৮৭ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই মোটরসাইকেল বা সাইকেল থেকে পড়ে গেছে, কিংবা বাতাসে উড়ে আসা বস্তুতে আঘাত পেয়েছে।

তারেক রহমানের চীন সফর: পশ্চিমা চাপ ও মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোচানোর বড় পরীক্ষাpmo photo

সবচেয়ে বড় ক্ষতি এড়িয়েছে তাইওয়ান

বাভি তাইওয়ানের উত্তর দিক দিয়ে অতিক্রম করলেও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।

দ্বীপটির প্রধানত পার্বত্য এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়।

যদিও টাইফুনটি তাইওয়ানে সরাসরি আঘাত হানেনি, কিছু এলাকায় প্রায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সরকার প্রাণহানি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করে।

উদ্ধার করা ব্যক্তিদের বেশির ভাগই উত্তর ও পূর্বাঞ্চলের বাসিন্দা। টাইফুনের কারণে ৯২০টি আন্তর্জাতিক এবং ২৮২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে রাজধানী তাইপের কাছে অবস্থিত তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে যায়।

তাইওয়ানের প্রায় সব শহর ও জেলায় শনিবার ‘টাইফুন ছুটি’ ঘোষণা করা হয়। ফলে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে তাইপেতে কিছু রেস্তোরাঁ ও সুবিধাজনক পণ্যের দোকান খোলা ছিল।

উত্তর-দক্ষিণ উচ্চগতির রেল চলাচল অব্যাহত থাকলেও সীমিত পরিসরে সেবা দেওয়া হয়।

রাজধানী তাইপের কেন্দ্রস্থলে প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যেও কিছু মানুষকে বাইরে দেখা গেছে।

বিষয়: জাপানঝড়জলোচ্ছ্বাসঘূর্ণিঝড়তাইওয়ানটাইফুনচীনএশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।