Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সারা দেশ

মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৩
মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি: চরচা

রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
Advertisement

গত ৭ সেপ্টেম্বর তারিখে সাহাদুল হকের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক বা স্বাভাবিক শারীরিক অসুস্থতার কথা বলা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গত বছরের ২৭ জুলাই ডায়েরির পাতায় ‘Subject: হলফনামা’ শিরোনামে সাহাদুল হক নিজের সম্ভাব্য মৃত্যুর বিভিন্ন কারণ ও পরিস্থিতির কথা লিখে যান। সেখানে তিনি উল্লেখ করেন, ডায়াবেটিস বেড়ে যাওয়া, স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা অন্য কোনো কারণে তার মৃত্যু হলেও বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আলী এর জন্য দায়ী হবেন।

ডায়েরির এই লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার তারা বানেশ্বর বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় এবং প্রধান শিক্ষক আজাদ আলীর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভকালে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির বলে, “সাহাদুল স্যার আমাদের অত্যন্ত প্রিয় ও সদয় একজন মানুষ ছিলেন। আমরা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম স্যারকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। মৃত্যুর আগে ডায়েরিতে প্রধান শিক্ষকের নাম লিখে যাওয়া প্রমাণ করে স্যার কতটা নিরুপায় ছিলেন। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত প্রধান শিক্ষকের অবলম্বে অপসারণ চাই।”

নিহত সাহাদুল হকের স্ত্রী শারমিন আক্তার অভিযোগ করেন, “প্রধান শিক্ষক মো. আজাদ আলী আমার স্বামীর সঙ্গে অনেক সময় খারাপ আচরণ করেছেন। যখন বাসায় আসত, তখন অনেক কষ্ট ও ভারাক্রান্ত মনে থাকত। প্রধান শিক্ষক তার ওপর যে মেন্টালি প্রেশার দিতেন, সেগুলা থেকেই সে ওই কথাটা লিখছিল। অফিসে ডেকে নিয়ে গালাগালি করা হতো, এমনকি অসুস্থতার সময়েও ছুটি দিতেন না। তার কারণেই আমার স্বামী মারা গেছে।”

নিহত সাহাদুল হকের বড় মেয়ে তাসফিয়া তারিন সেফা বলেন, “প্রধান শিক্ষক আজাদ আলী বিভিন্নভাবে আমার আব্বুকে মেন্টাল প্রেশার দিতেন। শুক্র-শনিবার ছুটির দিন হলেও রাত ১০টা পর্যন্ত আটকে রাখতেন। এসএসসি পরীক্ষার সময় মিথ্যা চুরির অপবাদও দেওয়া হয়েছিল। আমার আব্বু মুখ বুজে সব সহ্য করেছে। আব্বুর মৃত্যুর পেছনে ওই প্রধান শিক্ষকই দায়ী।”

তবে সব অভিযোগ অস্বীকার করে আজাদ আলী বলেন, “আমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

বিদ্যালয়ের সভাপতি মাহাবুব সরকার জনি বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের দাবি গুলো নিয়ে আমরা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিষয়: রাজশাহীপুঠিয়াস্কুলশিক্ষকমৃত্যুডায়েরি
সর্বশেষ
  • ১

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ২

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৩

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

  • ৪

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

  • ৫

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    ১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

    দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

  • সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

  • ‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ

    ‘তৌহিদি জনতা’র চাপের মুখে এবারই শেষ শর্তে হচ্ছে নৌকাবাইচ

    সিলেটের বিয়ানীবাজারে এবারের মতো নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ‘তৌহিদি জনতা’র চাপের প্রেক্ষিতে এবারের নৌকাবাইচ আয়োজনে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হলো, আগামী বছর থেকে আর কখনো নৌকাবাইচ আয়োজন করা যাবে না।