Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৭: ২৫
জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। ছবি:সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। সাক্ষাতে হাইকমিশনারের দায়িত্ব পালনকালে তার অবদানের প্রশংসা করেন জয়শঙ্কর। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

Advertisement

আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ফেসবুক পেজ থেকে এমন তথ্য জানানো হয়েছে। পোস্টে তিনি বলেন, বিদায়ী সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে পেয়ে আনন্দিত। তার অবদানের জন্য প্রশংসা করছি এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শনিবার দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানে ধারাবাহিক সংলাপ, পারস্পরিক সম্মান ও আস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে।

প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত, নিয়ম না বদলালে ফল একই হবে: আলী রীয়াজprogram

দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যাগুলো লুকিয়ে রাখার কোনো মানে নেই, আর সমস্যাগুলো নিয়ে কথা না বলারও কোনো মানে নেই।

ঢাকায় চলমান বে অব বেঙ্গল কনভারসেশনের অংশ হিসেবে ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স: ম্যানেজিং গ্রেট-পাওয়ার কমপিটিশন উইদাউট কনফ্লিক্ট’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, পানি, বাণিজ্য, সংস্কৃতি, খেলাধুলা, যোগাযোগ ও পরিবহনসহ দুই দেশের অমীমাংসিত সব বিষয় নিয়ে উপযুক্ত ফোরামে আলোচনা করা প্রয়োজন।

হাইকমিশনার বলেন, গণতন্ত্রে যথাযথ ফোরামে সংলাপ থাকতে হবে। আর সেই সংলাপ ধারাবাহিক হতে হবে। দুই দেশের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া ধীর হতে পারে, তবে তা থেমে যায়নি।

ত্রিবেদী বলেন, “আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, এই প্রক্রিয়া থেমে নেই। প্রক্রিয়াটি চলমান রয়েছে।” ভারতীয় এই কূটনীতিক আরও বলেন, “আমাকে বিশ্বাস করুন, এর একটি সমাধান অবশ্যই থাকতে হবে এবং সমাধান হবেই।”

বিষয়: হাইকমিশনারভারতবাংলাদেশএস জয়শঙ্কর
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।