Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৫: ৫৯
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Advertisement

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

শফিকুল ইসলাম জানান, গোপন তথ্য ও বিভিন্ন নথি যাচাই করে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি কখনো ‘ডক্টর আরিফ মহিউদ্দিন’, কখনো ‘মহিউদ্দিন চৌধুরী’ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার কাহারিকা গ্রামে।

শনিবার ডিবি সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে জানা যায়, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উপদেষ্টা দাবি করে ভিজিটিং কার্ড তৈরি ও ব্যবহার করতেন।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া সিল-স্বাক্ষর ব্যবহার করে জাল গেজেট প্রজ্ঞাপন তৈরি করেন। আসল সরকারি গেজেট সম্পাদনা করে সেখানে নিজের নাম ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ হিসেবে যুক্ত করে বিভিন্ন দপ্তরে পাঠাতেন বলেও জানায় ডিবি।

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩Accident

'গুম কল্যাণ ট্রাস্ট’ নামে অর্থ সংগ্রহ

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ‘গুম কল্যাণ ট্রাস্ট’ নামে একটি সংগঠন গঠন করে সরকারি মনোগ্রাম ও বিভিন্ন মন্ত্রী-উপদেষ্টার নাম ব্যবহার করে নিজেকে সদস্য সচিব পরিচয় দিতেন। সংগঠনের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান দাবি করতেন।

conference

এ ছাড়া নিজেকে প্রতিমন্ত্রী দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন এবং এক হাজার কোটি টাকার ঋণ চাওয়ার প্রমাণ পাওয়া গেছে।

ডিবি জানায়, তার নামের আগে ব্যবহৃত ‘ডক্টর’ ও ‘চৌধুরী’ উপাধির কোনো বৈধতা পাওয়া যায়নি। আসল নাম আরিফ মাইনুদ্দিন হলেও তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামে পরিচয় দিতেন।

অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এর আগেও প্রতারণার মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালে চকরিয়া থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এছাড়া সাইবার প্রতারণার একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

ডিবি জানিয়েছে, তার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে কাদের কাছে ভুয়া গেজেট ও চিঠিপত্র পাঠানো হয়েছে তা শনাক্ত করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কোনো ব্যক্তি সরকারি পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা চাইলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার অনুরোধ জানিয়েছে ডিবি।

বিষয়: প্রধানমন্ত্রীপ্রতারকপ্রতারণাডিবিগ্রেপ্তার
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।