
সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।
দেশে জঙ্গি আছে, তবে জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জঙ্গিবাদের অভিযোগে জামিন পাওয়া ব্যক্তিরা সরকারের নজরদারির আওতায় আছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিবাদ ইস্যুতে অনেকটা ছাড় দেওয়া হয়েছিল। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকলেও একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অপসংস্কৃতি বন্ধ করতে চায় সরকার।
বর্তমান সরকার জঙ্গি বিষয়ে কঠোর অবস্থানে আছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জঙ্গিবাদকে শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই।
ডা. জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের একটা অংশ ইসলামী বিপ্লব করতে চেয়েছিল। এছাড়া রাস্তায় দায়েশের পতাকা নিয়ে মিছিল, শতবর্ষী মেলা হতে না দেওয়ার মত নানা বিষয়ে তৎকালীন সরকার ছাড় দিয়েছিল।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড সম্পূর্ণ নির্মূল করা নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রমাণ হিসেবে ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তবে ফুয়েল পাস কার্যকর থাকবে।
গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনই বৈধ সরকারকে মোকাবিলা করার একমাত্র পথ উল্লেখ তিনি বলেন, ভুল তথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী
সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা