Advertisement

কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিশুদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

Advertisement

স্থানীয় সময় গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্র ভ্রমণে গিয়েছিল।

জুলিয়ান আরও জানান, বাসটি রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাতের ঘটনা ঘটে। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক খবর বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এল চিসপেরো এলাকার রেমেডিওস এবং জারাগোজার সংযোগকারী একটি সড়কে রোববার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল।