Advertisement

লেবাননে ইসরায়েলের হামলায় ৫৭০ জন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

লেবাননে ইসরায়েলের হামলায় ৫৭০ জন নিহত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইরান সমর্থিত শিয়া ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ার পর ইসরায়েলি হামলায় দেশটিতে ৫৭০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এ প্রকাশিত এক খবরে এই তথ্য দেওয়া হয়।

Advertisement

মন্ত্রণালয় নিহতদের একটি জনতাত্ত্বিক চিত্র তুলে ধরে জানিয়েছে যে, নিহতদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ৪৫ জন নারী এবং ৮৬ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই তালিকার মধ্যে ১৪ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলার প্রথম দিন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। তারপর থেকে প্রতিপক্ষ বাহিনীগুলো পূর্ব লেবাননে সংঘর্ষে লিপ্ত হয়েছে, পাশাপাশি ইসরায়েল রাজধানী বৈরুতসহ পুরো লেবানন জুড়ে হামলা চালিয়েছে।

Advertisement

এই হামলার কারণে লেবাননের অন্তত ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।