Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাজনৈতিক প্রশ্ন নেতাদের কাছে করবেন: ফ্লোর ক্রসিং নিয়ে ইসি সচিব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৬: ০৮
রাজনৈতিক প্রশ্ন নেতাদের কাছে করবেন: ফ্লোর ক্রসিং নিয়ে ইসি সচিব
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: চরচা

রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তা ফ্লোর ক্রসিং হবে কি না–সেটি ‘রাজনৈতিক প্রশ্ন’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

Advertisement

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা নির্বাচনের সাথে সম্পর্কিত না। এটা রাজনৈতিক প্রশ্ন, আপনি রাজনৈতিক নেতাদের কাছে করবেন।”

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এসব কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে জাতীয় সংসদের স্পিকার ও হুইপদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে ইসি সচিব ব্রিফিং করেন।

ওই বৈঠকের পর সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তার সদস্য পদ থাকবে না।

Advertisement
Advertisement
Advertisement

ইসি সচিব আখতার আহমেদ জানান, স্পিকার, সরকারি দলীয় চিফ হুইপ ও তার অন্যান্য হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ ও অন্যান্য হুইপসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক এক আলোচনা সভা হয়।

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবরpresident_sahabuddin-chuppu

ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি ব্যালট বাক্স থাকবে। সংসদ সদস্যরা তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে তারা ভোট কাস্ট করবেন। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা করা হবে।

আখতার আহমেদ বলেন, “কাউন্টিংটা করব ওই জায়গায় যেখানে ভোট বাক্সগুলো রাখা আছে, ওখানেই কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে।”

নির্বাচনের ব্যালট প্রসঙ্গে ইসি সচিব বলেন, ব্যালট পেপার তারা ছাপাবেন। ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটি হচ্ছে মুড়ি-এতে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে এবং পাশে ভোটারকে নাম লিখে স্বাক্ষর করতে হবে।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

বিষয়: ইসিসংসদ সদস্যনির্বাচননির্বাচন কমিশনইসি সচিবরাষ্ট্রপতিরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”