Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আব্বাসকে রুখে দিয়েই সফল নাজমুল-মুমিনুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৫: ১১
আব্বাসকে রুখে দিয়েই সফল নাজমুল-মুমিনুল

১৬ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১ উইকেট–মিরপুর টেস্টের প্রথম দিনের চা বিরতিতে মোহাম্মদ আব্বাসের স্পেলটা দেখে শেষ ওভার বাদে বিশেষ কিছু মনে হওয়ার কথা নয়। তবে লাল বলের ক্রিকেটে সবসময় উইকেটই শেষ কথা নয়; অনেক সময় উইকেট না নিয়েও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায়।

Advertisement

কিন্তু পাকিস্তানের এই পেসারকে সেটাও করতে না দিয়েই সফল হয়েছেন নাজমুল হোসেন ও মুমিনুল হক। এই উইকেটে যিনি হতে পারতেন পাকিস্তানের সবচেয়ে কার্যকর অস্ত্র, সেই আব্বাসকে দ্বিতীয় সেশন পর্যন্ত প্রায় নিষ্ক্রিয় রাখতে সমর্থ হয়েছে বাংলাদেশ। ভিন্ন ভিন্ন দক্ষতায় তাকে ‘অচল’ রেখে ইনিংস লম্বা করেছেন দুজনই।

মুমিনুল তার স্বভাবসুলভ ব্যাটিং করলেও নাজমুল আব্বাস বাদে অন্য বোলারদের খেলেছেন মেরিট অনুযায়ী। ইতিবাচক ব্যাটিংয়ের আদর্শ এক প্রদর্শনী দেখিয়ে আউট হয়েছেন সেঞ্চুরি (১০১) করে। টেস্টে সাম্প্রতিক সময়ে ভীষণ ধারাবাহিক বাংলাদেশ অধিনায়ক শেষ ৮ ইনিংসে করেছেন চতুর্থ শতক।

আর তাতে ভর করে বাংলাদেশ দাঁড়িয়ে গেছে শক্ত ভিতের ওপর। চা বিরতিতে স্বাগতিকদের স্কোর ৩ উইকেটে ২১২। মুমিনুল অপরাজিত আছেন ৬৪ রানে।

Advertisement
Advertisement
Advertisement

দারুণ সম্ভাবনা জাগিয়ে ৯ বছর আগে টেস্ট ক্রিকেটে পা রেখেছিলেন আব্বাস। অনেকেই সেই সময়ে তাকে তুলনা করেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে। গতি নয়, সুইংয়ের সঙ্গে টানা একই লাইন-লেন্থে বল করে যাওয়ার সহজাত সক্ষমতাই তার মূল শক্তির জায়গা। তবে সেই অনুযায়ী তার ক্যারিয়ার পরে আর এগোয়নি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৫ সালের জানুয়ারিতে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে ফিরেছেন দলে। প্রথম টেস্টে তাকে একাদশে রাখার পেছনেও সেটাই রেখেছে বড় ভূমিকা। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি থাকলেও টেস্ট শুরুর আগে আব্বাসকেই বাংলাদেশের বড় হুমকি বলে ধরা হচ্ছিল।

সেটা মাথায় রেখেই নাজমুল ও মুমিনুল নেমেছিলেন বিশেষ পরিকল্পনা নিয়ে। প্রথম সেশন থেকেই আব্বাসকে মোকাবিলা করতে নাজমুল ব্যাট করেন ক্রিজ ছেড়ে বেরিয়ে। যাতে করে সুইংটা কার্যকর না হয়। এই পদ্ধতি এতটাই কাজে দেয় যে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিপারকে সামনে এনে গতি কমিয়ে বোলিং করেন আব্বাস।

মুমিনুল ছিলেন আবার ব্যতিক্রম। তিনি ক্রিজের ভেতরে থেকেই অপেক্ষা করেছেন বল ব্যাটে আসার জন্য। ফলে দুই প্রান্তে দুই ব্যাটসম্যান সম্পূর্ণ আলাদা দক্ষতায় ব্যাটিং করায় আব্বাস পারেননি তার সেরা ছন্দ বজায় রাখতে।

যদিও শেষ পর্যন্ত বিরতির আগে শেষ ওভারে শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলে উইকেটের দেখা পেয়েছেন আব্বাস। তবে তার আগেই বাংলাদেশ শক্ত অবস্থানে চলে গেছে। ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যাওয়া উইকেটে মুমিনুল, মুশফিকুর রহিমদের দায়িত্ব এখন স্কোরটাকে যতটা সম্ভব বড় করা।

বিষয়: পাকিস্তাননাজমুল হোসেন শান্তপাকিস্তান ক্রিকেটবাংলাদেশখেলাটেস্ট ক্রিকেটঢাকাক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।