Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ সিদ্ধান্তের ব্যাখ্যা চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৯: ০৭
‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ সিদ্ধান্তের ব্যাখ্যা চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ছবি: সংগ্রহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়ে আগামী সাত দিনের মধ্যে এর সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

Advertisement

আজ শনিবার পুরানা পল্টনের তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি হাসনাত কাইয়ূম। নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বিরাজমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, পাচারকৃত ও অবৈধ অর্থ উদ্ধার এবং প্রান্তিক উদ্যোক্তাদের সহজ শর্তে পুঁজি দেওয়ার উদ্দেশ্যে বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২২ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

হাসনাত কাইয়ূম বলেন, সমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল এবং ১০ দিন আগেই ডিএমপিকে নিরাপত্তা বিধানের লিখিত অনুরোধ জানানো হয়। কিন্তু শেষ মুহূর্তে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ডিএমপি এই সমাবেশ বাতিল করে দেয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রশাসনিক ক্ষমতাবলে সমাবেশ বন্ধ করা বাক্স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষার শামিল বলে মন্তব্য করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি পেশ করা হয়:

১. সমাবেশ বাতিলের সিদ্ধান্ত পুলিশের একক হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার করতে হবে। আর এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলে সাত দিনের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে; অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আন্দোলন শুরু হবে।

২. আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদের স্পিকারের কাছে ‘অর্থনৈতিক সংস্কার ও পাচারকৃত অর্থ উদ্ধারপূর্বক প্রান্তিক উদ্যোক্তাদের পুঁজি প্রদান সংক্রান্ত বিশেষ আইন’-এর খসড়া জমা দেওয়া হবে।

৩. প্রশাসন ও সরকারের বাক্স্বাধীনতাবিরোধী অবস্থানের বিরুদ্ধে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে ঐকবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা জয়দীপ ভট্টাচার্য্য, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল হক, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদসহ যৌথ আয়োজক সংগঠনের শীর্ষ নেতারা।

বিষয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ডিএমপিঢাবিসংবাদ সম্মেলনশহীদ মিনার
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।