
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা প্রতিবেদক

চলমান গ্যাস ও বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ভবনে আয়োজিত “২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা” শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “বিদ্যমান বিদ্যুৎ, গ্যাসের সমস্যা একদিনে সমাধান হবে না। এর জন্য সময় প্রয়োজন। জ্বালানি খাতে তিন মাসের রিজার্ভ নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।”
আমির খসরু বলেন, “বর্তমান সরকার দেশে একটি ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ স্থানীয় বিনিয়োগ সম্প্রসারিত না হলে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা যত গভীরেই থাকুক না কেন, সেগুলো নিরসন করা হবে। ডিরেগুলোশন বলা যতটা সহজ, বাস্তবায়ন ততটা কঠিন, তবে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ী সমাজের সমস্যা সম্পর্কে অবগত হয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার একটি ওয়েবসাইট তৈরি উদ্যোগ নিয়েছে।”
আমির খসরু বলেন, “ইতোমধ্যে সরকার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যারা উল্লেখিত শর্ত পূরণ করতে পারবে, তারা ঋণ সহায়তা পাবে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘ক্রিয়েটিভ ইকোনোমি’ নামে প্রকল্প নেওয়া হচ্ছে। যেখানে উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি, দক্ষতা বাড়ানো, উৎপাদিত পণ্যের ডিজাইন এবং পণ্যের বাজারজাতকরণ প্রভৃতি সেবা প্রদান করা হবে।”
মন্ত্রী বলেন, “ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ানো না গেলে সরকারের কোনো উদ্যোগই সফল হবে না। এ ক্ষেত্রে অটোমেশনের কোনো বিকল্প নেই, এছাড়াও অর্থায়নের জন্য প্রচলিত উৎসের বাইরে বিকল্প ফাইন্যান্সিং বাড়াতে দেশের পুঁজিবাজারকে শক্তিশালীকরণে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীঘ্রই এর সুফল দেশবাসী পাবেন। সেই সাথে বেশ কিছু বন্ড প্রবর্তনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”
অর্থমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সরকারের জ্বালানির বিল পরিশোধে অতিরিক্ত ৪-৫ বিলিয়ন খরচ হয়েছে। সব ধরনের জ্বালানি উৎসের মধ্যে সমন্বয় সাধন করাই সরকার অন্যতম অগ্রাধিকার। তবে প্রাথমিকভাবে সৌরশক্তির উপর বেশি জোর দেওয়া হচ্ছে। বাজেটে এ লক্ষ্যে নানাবিধ সুবিধা প্রদান করা হয়েছে, যেগুলো গ্রহণ করে এ খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন।”
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।