Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাজেট ব্যবসাবান্ধব, তবে বাস্তবায়ন চ্যালেঞ্জের: ঢাকা চেম্বার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২০: ২২
বাজেট ব্যবসাবান্ধব, তবে বাস্তবায়ন চ্যালেঞ্জের: ঢাকা চেম্বার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক হিসেবে আখ্যা দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে ঘোষিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ব্যবসায়ীদের এ সংগঠন।

Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩০ শতাংশের বেশি বাড়ানো বেশ চ্যালেঞ্জিং হবে। একইসঙ্গে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহের জন্য অনুকূল নাও হতে পারে।”

ঢাকা চেম্বার বলছে, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী উৎসে করকে ‘অগ্রিম কর’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত বাজেটের অন্যতম ইতিবাচক দিক। পাশাপাশি শিল্পের কাঁচামালে উৎসে কর কমানো, ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কম হারে উৎসে কর নির্ধারণ এবং আগামী পাঁচ বছরের কর কাঠামো আগাম ঘোষণার উদ্যোগ ব্যবসায়িক আস্থা বাড়াবে।

বাজেটে যা যা আছেbudget

সংগঠনটি স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে কর ছাড়, ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন এবং ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পিওএস মেশিন আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা এবং টার্নওভার করমুক্ত সীমা বৃদ্ধির সিদ্ধান্তও ইতিবাচক হিসেবে দেখছে ডিসিসিআই। তাদের মতে, এতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশে সহায়তা মিলবে। এছাড়া ইলেকট্রিক গাড়ি, প্রযুক্তিপণ্য ও স্থানীয় উৎপাদনমুখী শিল্পে কর-শুল্ক সুবিধা দেশীয় বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি ২ লাখ কোটি টাকাfinance min

তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। ডিসিসিআইর মতে, নতুন এডিপির আকার বড় হলেও বাস্তবায়ন দক্ষতা বাড়ানো না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।

একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা এবং সর্বোচ্চ আয়কর হার ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাবে হতাশা প্রকাশ করেছে ঢাকা চেম্বার। সংগঠনটি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।

ডিসিসিআইর মতে, বাজেটে ব্যবসা সহজীকরণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও এর প্রকৃত সফলতা নির্ভর করবে কার্যকর বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নীতিগত ধারাবাহিকতার ওপর।

বিষয়: ব্যবসাবাজেট ২০২৬-২৭করমুক্তডিসিসিআইমূল্যস্ফীতিবাজেট
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী