Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
নির্বাচন ভবন। ছবি: উইকিমিডিয়া

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

Advertisement

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং অপরটি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

Advertisement