Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২০: ০৫
ফের বাড়ল জেট ফুয়েলের দাম

দেশের বাজারে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফের জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার ঘোষণা করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২২৭.০৮ টাকা (শুল্ক ও মুসকসহ)। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, গত ২০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারের ‘প্লাটস রেট’ এবং বিপিসির এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের দর পরিবর্তনের কারণে মাসিক ভিত্তিতে এই সমন্বয় করা হয়।

২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ২০২ দশমিক ২৯ টাকা এবং আন্তর্জাতিক রুটে ছিল ১ দশমিক ৩২১৬ ডলার। মাত্র ১৪ দিনের ব্যবধানে অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ২৪ দশমিক ৭৯ টাকা বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এরও আগে অভ্যন্তরীণ ফ্লাইটে এই দাম ছিল ১১২ দশমিক ৪১ টাকা এবং আন্তর্জাতিক রুটে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, দুই সপ্তাহের ব্যবধানে জেট ফুয়েলের এই মূল্যবৃদ্ধি দেশের বিমান খাতের ওপর বড় চাপ তৈরি করবে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য দেশে জেট ফুয়েলের দাম ৮ থেকে ৩০ শতাংশ বাড়লেও বাংলাদেশে দুই দফায় প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি নজিরবিহীন। এর সরাসরি প্রভাব পড়বে বিমান টিকিটের দাম ও সারচার্জে, যা সাধারণ যাত্রীদের ভ্রমণ নিরুৎসাহিত করবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর আওতায় জনশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

বিষয়: জ্বালানিজ্বালানি তেলফ্লাইটবিইআরসিঅভ্যন্তরীণ ফ্লাইট
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

    চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

  • উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

    আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে

  • সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

    সিলেট বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বেতার কমপ্লেক্স এলাকার দেওয়াল ঘেঁষে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই তার

  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

    আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’- এ স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই আয়োজনে যোগ যোগ দেন। খবর বাসসের।