চরচা ডেস্ক

ইরানের শিরাজ অঞ্চলে একটি চীনা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক অভিযানে জড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক ওপেন-সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা।
প্রাথমিকভাবে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ দাবি করেছিল, তাদের সামরিক বাহিনী একটি মার্কিন ‘এমকিউ রিপার’ ড্রোন ভূপাতিত করেছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এটি আসলে চীনা প্রযুক্তিতে তৈরি উইং লুং ২ ড্রোন। পরবর্তীতে তেহরান টাইমস ড্রোনটি উইং লুং হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের অস্ত্রাগারে ‘কামিকাজি’ ড্রোন থাকলেও উইং লুং ড্রোন নেই। পাশাপাশি ইসরায়েল ও আমেরিকা সাধারণত উইং লুং ড্রোন পরিচালনা করে না। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব–দুই দেশের কাছেই উইং লুং ২ ড্রোন রয়েছে।
বিশ্লেষকদের মতে, যদি ড্রোনটি সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের হয়ে থাকে, তবে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণের ইঙ্গিত দেয়। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেশ দুটির ওপর ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ব্যাপক চাপ রয়েছে বলে জানা গেছে।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।