
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র। একে দুঃসংবাদ বলে অভিহিত করেছেন ভ্যান্স।
আজ রোববার সকালে পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক শান্তি আলোচনার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আলোচনার ঘাটতির কথা উল্লেখ করে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের শর্ত বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে রাজি হয়নি ইরান। তিনি বলেন, “খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, আর আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।”
ভ্যান্স আরও বলেন, “ফলে আমরা এমন পরিস্থিতিতে ফিরে যাচ্ছি যেখানে কোনো সমঝোতা হয়নি। আমরা আমাদের ‘রেড লাইন’ বা সীমারেখাগুলো খুব স্পষ্টভাবে জানিয়েছি।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
আল জাজিরার খবর বলছে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি । ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানান বাগাই।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ আমেরিকান ডলার দরে এই গম সরবরাহ করবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা।

ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।