
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
হরমুজ প্রণালি দিয়ে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ পারাপার হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-র বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে দাবি করেছিল, আমেরিকার বেশ কয়েকটি রণতরী ওই জলপথ অতিক্রম করেছে। এরপরই ইরান এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন ছড়িয়ে রেখেছে এবং বর্তমানে এটিই তাদের একমাত্র অবশিষ্ট ‘হুমকি’।
ট্রাম্প বলেন, “আমরা এখন পুরো বিশ্বের সুবিধার্থে হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো এই কাজ করার সাহস বা ইচ্ছা রাখে না বলেই আমরা এটা করছি।”

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ আমেরিকান ডলার দরে এই গম সরবরাহ করবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা।

ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।