
চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল তনহাদ আহমেদ নীরবকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের কেডিসি এলাকা থেকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।
আটক পুলিশ সদস্য নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে দায়িত্বপালন করতেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।“
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশ স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।

খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার মামলায় ১০৯ নাগরিকের উদ্বেগ
মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর ধারার কোনো সম্পর্ক না থাকলেও সেসব ধারা যুক্ত করা হয়েছে, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়নের সুযোগ তৈরি করেছে।

১০০ বছরের পুরনো কোকের বোতলের দাম কত?
ডিনের তথ্য অনুযায়ী, শুরুর দিকে কোকাকোলা ভরা হতো ‘হাচিনসন’ বোতলে। সেগুলোর মাথা ছিল মোটা ও গোল এবং ছিপি হিসেবে রিইউজিবল তার ও রাবার ব্যবহার করা হতো।