Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মোজতবা খামেনি কোথায়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১: ৫৫
মোজতবা খামেনি কোথায়?

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বচিত হওয়ার প্রায় এক মাস পার হয়ে গেছে, কিন্তু বিশ্ব এখনও তাকে জনসমক্ষে দেখেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু বিবৃতি দিয়েছেন, যা ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে জনসাধারণের সামনে তার এই অনুপস্থিতি তার স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

Advertisement

ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জানিয়েছেন যে, মোজতবা খামেনি ইরানেই আছেন।

রুশ সংবাদমাধ্যম আরটিভিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি ডিডোভ বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেয়ী দেশেই আছেন, তবে কিছু কারণে তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।

মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন। আলী খামেনি যুদ্ধের শুরুতে ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, তাদের বিশ্বাস নতুন এই সর্বোচ্চ নেতা নিজেও আহত এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মোজতবা খামেনিকে চিকিৎসার জন্য মস্কোতে নিয়ে যাওয়া হয়েছিল। রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান এবং গত বছর উভয় দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। নেতৃত্বের অনিশ্চয়তা সত্ত্বেও ইরানের বর্তমান পরিস্থিতিতে মস্কোর এই বক্তব্য তেহরানের সাথে তাদের নিরবচ্ছিন্ন সম্পৃক্ততারই ইঙ্গিত দেয়।

বিশ্লেষকরা বলছেন, মোজতবা খামেনির ক্রমাগত অনুপস্থিতি অবশ্য ইসলামি শাসনের অনুসারীদের উদ্দীপনায় কোনো ভাটা ফেলতে পারেনি। গত এক মাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে শত্রুদের লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে।

তবুও যুদ্ধের এই সংকটময় সময়ে ইরানের নতুন নেতার অনুপস্থিতি একটি গভীর প্রশ্ন তুলে দিয়েছে—আসলে দেশটি এখন কে চালাচ্ছেন?

৫৬ বছর বয়সী মোজতবা তার বাবার চার দশকের শাসনামলে মূলত নেপথ্যে থেকেই কাজ করেছেন; তিনি প্রভাব বিস্তার করলেও খুব কমই জনসমক্ষে আসতেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইরানের সবচেয়ে শক্তিশালী অবস্থানে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও তার জনসম্মক্ষে না আসা ইসলামি প্রজাতন্ত্রের ক্ষমতার পরিবর্তনশীল রূপকেই ফুটিয়ে তোলে। যেখানে এখন ব্যক্তির চেয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং নিরাপত্তা সংস্থাগুলোই হয়তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিষয়: আমেরিকাইরানযুদ্ধইসরায়েলআয়াতুল্লাহ আলী খামেনি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।