
বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চরচা প্রতিবেদক

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে।
মৃতের নাম মো. সিদ্দিক (৫৫)। তিনি সৌদি প্রবাসী ইমনের (২৫) বাবা। এরআগে, গত ২০ সেপ্টেম্বর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক মারা যান। তার শরীর ৩৫ শতাংশ দগ্ধ ছিল।
এই ঘটনায় তানিয়া ৬০ শতাংশ, রাজিব ১৫ শতাংশ এবং আরিফুর ৮ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ডা. সুলতান জানান, তানিয়ার অবস্থা আশঙ্কজনক। বাকি দুজন শঙ্কামুক্ত।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করা নিয়ে ইমনের বোন সুলতানা ও তানিয়ার বাগ্বিতণ্ডা হয়। তানিয়া তাকে ময়লা পানি সরাতে বললে সুলতানা বিষয়টি সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন শনিবারই দেশে ফিরে আসেন।
দগ্ধ আরিফুরের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘‘ইমন বিকেলে দেশে ফিরেই পরিবারের সদস্যদের ‘সবাইকে মেরে নিজে আত্মহত্যার’ হুমকি দেন। একপর্যায়ে ইমন নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ঘরে থাকা সবাই দগ্ধ হন।’’
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু
রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি কোন পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।” আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

বরিশালে সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
বরিশালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাজিয়া রহমান মাইশা (৩০) নামে এক নারী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের রাহাত-আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।