Advertisement Banner

ইরানের আইআরজিসির বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের আইআরজিসির বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের
বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানি। ছবি: ইরান ইন্টারন্যাশনালের সৌজন্যে

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্স প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করেছ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে এই খবরের বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি।

ইরানে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য বিদ্রোহ দমনে বাসিজ ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সম্পর্কিত