Advertisement Banner

রূপগঞ্জে যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রূপগঞ্জে যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে জখম
আহত যুবদল কর্মী মোনেম খা। ছবি: চরচা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোমেন খা (২৮) নামে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে রূপগঞ্জ উপজেলার বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক ভর্তি করেন।

আহত মোমেন খা রূপগঞ্জ উপজেলার বরুনা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ নুরুল খার ছেলে। স্থানীয়ভাবে তিনি রাজনীতির পাশাপাশি জমিজমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

মোমেনের স্ত্রী রীতি বেগম জানান, সোমবার দুপুরে তার স্বামী বাড়ি ফিরছিলেন। এ সময় বরুনা এলাকায় ওত পেতে থাকা ১৬ থেকে ২০ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে এবং তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেল পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় মোনেমকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত