Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ০৮
টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ছবি: বাসস

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গণমাধ্যমে যে বিবৃতি প্রদান করেছেন, তা বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ বলে মনে করে সংস্থাটি।

Advertisement

একই সঙ্গে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর নামমাত্র প্রতিপালনের মাধ্যমে নারীদের জন্য স্বতন্ত্র কমিটি গঠন করে দলের সর্বস্তরে নারীর অন্তর্ভুক্তি দাবি করাকে একটি ‘শুভঙ্করের ফাঁকি’ বলছে সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, বাস্তবতা অস্বীকার করে জামায়াতের পক্ষ থেকে গবেষণা তথ্যকে ‘অসত্য’ আখ্যায়িত করায় তারা বিস্ময় প্রকাশ করছে। তবে জামায়াতে ইসলামী প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় তাদের সাধুবাদ জানিয়েছে সংস্থাটি।

টিআইবির গবেষণায় উল্লেখ করা হয়, আরপিও ১৯৭২-এর ধারা ৯০খ(১)(খ)(আ) অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী সদস্য রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ২০৩০ সালের মধ্যে তা পর্যায়ক্রমে অর্জন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নারী সদস্যদের প্রতিনিধিত্ব বিশ্লেষণে ব্যাপক ঘাটতি দেখা গেছে।

টিআইবি জানায়, জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩-২৫ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই, যা আরপিওর সুস্পষ্ট লঙ্ঘন।

গ্রেপ্তার নিয়ে কথা নেই, রিমান্ডে নিলা কেন: আখতারুজ্জামানAkhtaruzzaman

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলের মোট রুকনের প্রায় ৪৩ শতাংশই নারী।

এর জবাবে টিআইবি জানায়, আরপিওতে দলে কতজন নারী কর্মী বা মজলিসে শুরায় কতজন প্রতিনিধি আছেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি, বরং প্রতিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নারীর শতাংশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে জামায়াত সেক্রেটারির এই ধরনের অপ্রাসঙ্গিক দৃষ্টান্তের উল্লেখ মূল সত্যকে আড়াল করার চেষ্টা ছাড়া কিছু নয়।

অন্যান্য রাজনৈতিক দলে এক কমিটিতেই নারীদের অন্তর্ভুক্তির চর্চা থাকলেও, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নারীদের জন্য প্রতিটি স্তরে স্বতন্ত্র কমিটি করা হয়েছে।

টিআইবি জানায়, জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল বা সহকারী সেক্রেটারি জেনারেলের মতো শীর্ষ নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্ত না করার একটি স্থায়ী চর্চা লক্ষ করা যায়। নারীদের জন্য স্বতন্ত্র কমিটি করার মাধ্যমে তাদের মূলত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা প্রকৃত রাজনৈতিক অন্তর্ভুক্তি প্রকাশ করে না।

এ ছাড়া, দলে ৪৩ শতাংশ নারী সদস্য থাকার দাবি করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এ বিষয়ে জামায়াত তাদের বিবৃতিতে নীরব থেকেছে।

সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, জামায়াতের এ ধরনের বিবৃতির মাধ্যমে গবেষণার সত্যতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। টিআইবি জামায়াতে ইসলামীসহ দেশের সকল রাজনৈতিক দলকে তাদের প্রকাশিত গবেষণার সুপারিশ অনুযায়ী নিজ নিজ দলে প্রাতিষ্ঠানিক সংস্কার আনার আহ্বান জানিয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিষয়: জামায়াতবিভ্রান্তিটিআইবিগবেষণাজামায়াতে ইসলামীবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘বিদেশি’ বনাম ‘ত্যাগী’: বিএনপির ভেতরে কি নেতৃত্বের দ্বন্দ্ব?

  • ২

    ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য বড় জুয়া

  • ৩

    জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

  • ৪

    এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

  • ৫

    কওমি মাদরাসা কেন এত রক্ষণশীল?

সম্পর্কিত
  • জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

    জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

    জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে।

  • এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

    এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

    ২০২৫ সালের গ্রীষ্মের দলবদলে টেনেরিফেতে যোগ দিয়েছিলেন দে মিগেল। গত মৌসুমে ক্লাবটির স্পেনের দ্বিতীয় বিভাগে প্রমোশন পাওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিজ্ঞ এই স্ট্রাইকারের।

  • সিলেটে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

    সিলেটে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

    সম্পর্কের টানে প্রায় এক সপ্তাহ আগে লিও এসে ছামিয়াদের বাড়িতে ওঠেন। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়িতে ভিড় করেন।

  • কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

    কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।