Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনির দাফন আজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯: ০৫
মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনির দাফন আজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার নিজ শহর মাশহাদে দাফন করার প্রস্তুতি চলছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহর ঘুরে লাখ লাখ মানুষের অংশগ্রহণে কয়েকদিনব্যাপী জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার এই দাফন সম্পন্ন হতে যাচ্ছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খামেনির মরদেহসহ কফিনটি ইরাকের নাজাফ-কারবালা হয়ে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে।

এদিকে, দাফনের শেষ মুহূর্তে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবার সংঘাতে জড়িয়েছে দুই দেশ।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে ‘ভেঙে গেছে’ এবং তা এখন সম্পূর্ণ অতীত বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ। দুই পক্ষের আলোচকরা চাইলে টেবিলে বসে শুধু শুধু কথা বলতে পারে, তবে আমার মনে হয় তারা স্রেফ সময় নষ্ট করছে। সত্যি বলতে, ওই মিথ্যাবাদী ও আবর্জনার স্তূপদের পেছনে নষ্ট করার মতো সময় আমার নেই।’

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে কী বার্তা দিল ইরান?Khamenei funeral, REUTERS_11zon

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা চলার সময় এই হামলা চালানো হয়েছে। একে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে তারা।

গত ফেব্রুয়ারি মাসে ইরানজুড়ে চালানো ইসরায়েলি ও মার্কিন যৌথ বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আলি খামেনি। ১ মার্চ তার মৃত্যুর খবর রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হলেও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা জটিলতার কারণে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বারবার পিছিয়ে চার মাসেরও বেশি সময় পর এই চূড়ান্ত সূচি ঘোষণা করা হলো।

আলি খামেনির মৃত্যুর মাধ্যমে ইরানের ইতিহাসে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা এক অধ্যায়ের অবসান ঘটে। ১৯৮৯ সালে দেশটির প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রধান অভিভাবক ও নীতি-নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়: মরদেহইরানমধ্যপ্রাচ্যযুদ্ধআয়াতুল্লাহ আলী খামেনি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।