Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

৪৫ মাস পর টি-টোয়েন্টি দলে ইয়াসির আলি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৮: ৪৬
৪৫ মাস পর টি-টোয়েন্টি দলে ইয়াসির আলি

একমাত্র টেস্টে তিন দিনে হারের পর টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড় চমক মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলির অন্তর্ভুক্তি, যিনি সাড়ে তিন বছরের বেশি সময় পর ডাক পেয়েছেন এই ফরম্যাটের স্কোয়াডে।

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। চোটের কারণে অস্ট্রেলিয়ার পর এই সিরিজও মিস করবেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

Advertisement
Advertisement
Advertisement

ইয়াসির জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেই ২০২২ সালের নভেম্বরে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে। সাম্প্রতিক সময়ে ২০ ওভারের ক্রিকেটে বলার মত কিছু না করেই ডাক পেলেন দলে। বিপিএলের শেষ আসরে ৫ ম্যাচে মাত্র ৯৮ স্ট্রাইক রেটে করতে পারেন ৫১ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে প্রায় ১৪৩ স্ট্রাইক রেটে তার রান ১২৮।

ইয়াসির ছাড়াও দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের দলে ফিরেছিলেন প্রায় তিন বছর পর।

আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই হতে যাওয়া এই সিরিজের দলে রয়েছে আরও পরিবর্তন। বাদ পড়েছেন ব্যাটসম্যান শামীম হোসেন। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। দলে ফেরানো হয়েছে বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নূরুল হাসান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

বিষয়:

বাংলাদেশ ক্রিকেটবিসিবিক্রিকেট
১

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

২

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৩

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

৪

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

৫

আমেরিকা–কানাডা বাণিজ্যযুদ্ধে চীনের লাভ

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।