
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব। তিনি দেশের বাইরে থাকেন। তার স্ত্রী ফারহানা জাহান গাড়িটির ক্রয় বা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেন নি। এছাড়া, তিনি গাড়িটির চাবিও কাস্টমস কর্মকর্তাদের দিতে অস্বীকৃতি জানান। পরে গাড়িটি জব্দ করে ট্রাকে করে নিয়ে আসা হয়। গাড়িটির ব্যবহার করা নম্বর হল, চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ চরচাকে বলেন, “প্রাথমিকভাবে গাড়িটি অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বলে মনে হয়েছে। গাড়ির মালিক এর বিপরীতে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নি।”
তিনি বলেন, “অন্য একটি বিএমডব্লিউ গাড়ির নম্বর ব্যবহার করে এ গাড়িটি রাস্তায় চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়টিও আমরা তদন্ত করে দেখছি।”
রেজভী আহমেদ বলেন, “মিথ্যা ঘোষণায় গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে কয়েকটি ভাগে দেশে আমদানি করে পরবর্তীতে এটি এসেমব্লিং করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়টিও আমরা তদন্ত করছি।”

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।