Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় নিহত ১১, ভেসে গেছে বহু যানবাহন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৮: ৫৯
ভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় নিহত ১১, ভেসে গেছে বহু যানবাহন

ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি জেলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। আজ রোববারের এ দুর্যোগের পর বহু সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রবল বৃষ্টির কয়েক মিনিটের মধ্যেই বিভিন্ন নদীর পানি বিপদসীমা অতিক্রম করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে নিচু এলাকাগুলো প্লাবিত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজৌরির নতুন বাসস্ট্যান্ডের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র স্রোতে কয়েক ডজন যানবাহন ভেসে গেছে এবং আরও অনেক যান পানির নিচে তলিয়ে রয়েছে। নিখোঁজ এক নারীর মরদেহও উদ্ধার করা হয়েছে।

জেলার সব প্রধান নদীতেই পানি বিপদসীমার কাছাকাছি বা তার ওপরে প্রবাহিত হচ্ছিল। সড়কগুলো পানির তোড়ে নদীর রূপ নেয় এবং শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়।

Advertisement
Advertisement
Advertisement

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা

কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সাংলা গ্রামে আকস্মিক বন্যায় একটি বাড়ি ভেসে যাওয়ায় একই পরিবারের চার সদস্য নিখোঁজ হন। তারা হলেন আব্দুল হামিদ, তার স্ত্রী শরিফা বেগম, মেয়ে আরিবা এবং বোন মনিরা বেগম।

কাশ্মীরের স্বাধীনতাপন্থী নেতা ইয়াসিন ভারতীয় গোয়েন্দাদের এজেন্ট?Yasin_Malik

নুনাবান্দি গ্রামে বাড়ি ধসে ২৮ বছর বয়সী নাজিয়া কাওসারের মৃত্যু হয়েছে।

সাংলানি-সুরানকোট এলাকায় বাড়ি ধসে ২২ বছর বয়সী শাহজাইব আহমদ নিহত হন। এ ছাড়া, মারহোট এলাকায় ইরাম নামে এক কিশোরী স্রোতে ডুবে মারা যায়।

কর্মকর্তারা জানান, ধুন্দাক লাথুং সেতুর কাছে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুঞ্চ জেলার হাভেলি তহসিলে প্রায় ছয়টি বাড়ি ধসে পড়ায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।

এ ছাড়া, রাজৌরি শহরে একটি নদী থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতভর টানা বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় শহরের নিচু এলাকা প্লাবিত হলে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম

স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধারকারী দলগুলো রাতভর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা

আবহাওয়া বিভাগ ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। পরিস্থিতির ওপর নজরদারির জন্য নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়: কাশ্মীরভূমিধসদুর্যোগপ্রাকৃতিক দুর্যোগবন্যাভারতবৃষ্টিপাত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প