
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে।
চরচা ডেস্ক

ইউরোপজুড়ে চলমান সাইবার হামলার ঘটনার মধ্যে এবার ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকে হামলার কথা জানিয়েছে ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহকারী সংস্থা (ইএফএস)।
স্থানীয় সময় গত সোমবার রাতে এই সাইবার হামলার ঘটনা ঘটে। এছাড়াও ইউরোপের বিভিন্ন শহরের ব্যাংক, সুপারশপ এবং আর্মি স্টোরেও ঘটেছে সাইবার হামলা। খবর ব্রিটিশ সাময়িকী দ্য গার্ডিয়ানের।
ইএফএসের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, হ্যাকাররা ইএফএসের সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান সংরক্ষণের তিনটি হিমাগারের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।
তবে সতর্কতামূলক অ্যালার্ম ব্যবস্থার কারণে পণ্যগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রকৌশলীরা দ্রুত হস্তক্ষেপ করতে সক্ষম হন।
ইএফএস ফ্রান্সের ১ হাজার ৯০০টির বেশি হাসপাতালে রক্ত, প্লাজমা ও প্লাটিলেটের মতো উপাদান সংগ্রহ, পরীক্ষা, প্রস্তুত ও সরবরাহ করে থাকে। তারা প্রতিবছর ১০ লাখের বেশি রোগীকে সেবা দিয়ে থাকে।
এর আগে ইউরোপের প্রায় ১২টি দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা সাইবার হামলার কারণে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছায়। এতে কয়েক মিলিয়ন ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়। স্থানীয় সময় মঙ্গলবার ইতালি, জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়।
এর আগের দিন সোমবার বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনের প্রতিষ্ঠানগুলো তাদের হিমাগারের সমস্যার কথা জানিয়েছিল।

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে।

২৪ দিনে ২১৩ নাশকতা করেছে আওয়ামী লীগ, দাবি তথ্য উপদেষ্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তাজরীনের শ্রমিকদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের দাবি ব্লাস্টের
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

মোতালেব হত্যা মামলায় ফের রিমান্ডে সাঈদ খোকন
ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামল