
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা ডেস্ক

ইরান যুদ্ধ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমায় নিজেদের জলদস্যুবিরোধী নৌবাহিনীর কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এ পরিকল্পনার অংশ হিসেবে নৌবাহিনীর চেওংহে ইউনিটের কার্যক্রমের আওতা বাড়িয়ে ওমানের দুকম বন্দরের কাছাকাছি জলসীমা পর্যন্ত নেওয়া হবে। দুকম বন্দর হরমুজ প্রণালি থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে। এ বিষয়ে একটি প্রস্তাব পার্লামেন্টে জমা দেবে সরকার। প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রেসিডেন্ট লি জে মিয়ং ও মন্ত্রিসভার সম্মতিও প্রয়োজন হবে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, দেশের নাগরিকদের সুরক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যেই চেওংহে ইউনিটের কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।
তবে এ কার্যক্রমে কোনো ধরনের যুদ্ধসংশ্লিষ্ট ভূমিকা থাকবে না। স্বাধীনভাবে কাজ করবে ইউনিটটি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ওমানের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। অভিযানের সময় সামুদ্রিক টহল বিমানকে ইরানের ভূখণ্ড, আঞ্চলিক জলসীমা কিংবা হরমুজ প্রণালির অভ্যন্তরে কোনো লক্ষ্যবস্তুতে নজরদারি বা পর্যবেক্ষণ চালানোর অনুমতি দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।