Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

আরব আমিরাতে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯: ৩৮
আরব আমিরাতে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

ইরানের ভূখণ্ড থেকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে কোনো হামলার ছিল না বলে দাবি করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম-ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রচারিত বিভিন্ন বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

এতে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে বলা হয়, আরব আমিরাতকে লক্ষ্য করে কোনো হামলার পরিকল্পনা ছিল না তেহরানের। খবর আল জাজিরার।

Advertisement
Advertisement
Advertisement

সামরিক-সম্পর্কিত সূত্রগুলো আরও দাবি করেছে, এসব হামলা ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত বা লক্ষ্যভিত্তিক ছিল না।

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ বক্তব্য এসেছে। এই কৌশলগত জলপথ দিয়ে চলাচল করা জাহাজগুলোকে ‘নিরাপত্তা’ দিতে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন জোরদার করেছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের প্রতিপক্ষসংশ্লিষ্ট জাহাজগুলোকে এ পথে অবাধে চলাচল করতে দেওয়া হবে না।

স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলের দিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে সেখানে আগুন ধরে যায়।

ফুজাইরার মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় আগুন লেগেছে’।

এর আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার তিনটি প্রতিহত করা হয়েছে। একটি সমুদ্রে পড়েছে।

বিষয়:

সংঘাতহামলাআইআরজিসিইরানমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রআরব আমিরাত
১

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

২

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৩

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

৪

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

৫

আমেরিকা–কানাডা বাণিজ্যযুদ্ধে চীনের লাভ

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।