Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকা দিতে বলল বাংলাদেশ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৪: ২৯
ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকা দিতে বলল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকা দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন, সে বিষয়ে ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গতকাল বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ন্যাশনাল ব্যাংকে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাংকটির দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও জানানো হয়। সাক্ষাতে ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসে।

এ পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনে ভোগান্তির বিষয়টি নতুন নয়। গত সেপ্টেম্বরেও ব্যাংকটির কয়েকজন গ্রাহক পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও নিজেদের হিসাব থেকে টাকা তুলতে না পারার অভিযোগ করেন। চারজন আমানতকারী টাকা তুলতে ব্যর্থ হয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত বাংলাদেশ ব্যাংককে তাদের টাকা উত্তোলনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।

গ্রাহকের টাকা মেরে পালান ব্যাংকের কর্মকর্তা, গলদটা কোথায়?bank-fraud

ওই মামলার আবেদনে বলা হয়েছিল, গ্রাহকেরা চেক নিয়ে শাখায় গেলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা পরিশোধ করেনি। এমনকি টাকা না দেওয়ার বিষয়ে তাদের কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দেওয়া হয়নি। পরে ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নিয়ে ওই চার গ্রাহককে তাদের আমানতের অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেন।

এর ফলে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চলতি বছরের শুরুতেও ব্যাংকটির তারল্য সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক জরুরি সহায়তা দেয়। গত ফেব্রুয়ারিতে ঈদের আগে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারল্য সহায়তা চেয়েছিল।

জুনের শুরু পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দেওয়া হিসাব অনুযায়ী, ন্যাশনাল ব্যাংককে প্রায় ১০ হাজার ৫৬৮ কোটি টাকা জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের এ সহায়তার মূল উদ্দেশ্য ছিল আর্থিকভাবে চাপে থাকা ব্যাংকগুলোকে আমানতকারীদের পাওনা পরিশোধে সক্ষম রাখা।

ব্যাংকটির আর্থিক অবস্থার দুর্বলতার আরেকটি বড় সূচক খেলাপি ঋণ। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২৪ হাজার ৩০২ কোটি টাকা, যা ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ।

বিষয়: বাংলাদেশ ব্যাংকন্যাশনাল ব্যাংক লিমিটেডআমানতব্যাংকআমানতকারী
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি