চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল চারটার দিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানান, আলাউদ্দিন মানিকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। সায়েদাবাদ এলাকায় তার মোটরযানের যন্ত্রাংশ বিক্রির একটি দোকান রয়েছে। অভিযোগ রয়েছে, তার দোকান থেকে যন্ত্রাংশ না কিনলে পরিবহন শ্রমিকদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হতো।
ডিসি সামী আরও বলেন, “মানিকের বিরুদ্ধে পুলিশ সদস্যদেরও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
আহ্বায়ক আলাউদ্দিন মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর আহত সাব্বির ও তোফাজ্জলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। অপরদিকে মাজেদের জরুরি বিভাগে চিকিৎসা চ