চরচা ডেস্ক

আসন্ন রমজান মাসকে সামনে রেখে খেজুরের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি ৪০ শতাংশ কমাল সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআর জানিয়েছে, রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় এবং দামও বাড়ার প্রবণতা থাকে। ধর্মপ্রাণ মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাস্টমস ডিউটি হ্রাস ছাড়াও খেজুর আমদানি আরও সহজ করতে পূর্বের বাজেটে সংশোধিত অগ্রিম আয়কর (এআইটি) সুবিধা বহাল রয়েছে। খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে এআইটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর এআইটিতে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা এবারও কার্যকর থাকবে।
এনবিআরের মতে, শুল্ক ও অগ্রিম কর উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য ছাড় দেওয়ায় রমজান মাসে খেজুরের বাজারে চাপ কমবে, সরবরাহ বাড়বে এবং দাম সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র