বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২১২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৭ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১৭ জন, পটুয়াখালীতে ২৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৫৮ জন, বরগুনায় ১৬ জন, ঝালকাঠিতে ২৬ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে বরিশালে ২৬ জন, পটুয়াখালীতে ২২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, ভোলায় ৬ জন, পিরোজপুরে ৩৬ জন, ঝালকাঠিতে ১৭ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ১১ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৫০জন রোগী। এ সময়ে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।