ভোলা

দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগ

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোর গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের ঘটনাটি ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বরিশালের তরমুজ শেষ, বাজারে এখন খুলনার তরমুজ
পুরান ঢাকার ওয়াইজঘাটের পাইকারি ব্যবসায়ীরা জানালেন, বরিশাল ও ভোলা অঞ্চল থেকে এখন তরমুজ আসছে না। এখন মিলছে খুলনার তরমুজ। তারা জানালেন, জ্বালানি সংকটের প্রভাবে তরমুজের দাম বেড়েছে।

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।”

ভোলার গ্যাস ব্যবহারের নীতি: পাকিস্তানের ভুল থেকে শিক্ষা
বাংলাদেশের জ্বালানি নীতি এখন বড় মোড়ের মুখে দাঁড়িয়ে। ভোলার গ্যাস ব্যবহার নিয়ে চলমান বিতর্ককে আমরা তুলনা করেছি পাকিস্তানের অভিজ্ঞতার সঙ্গে। ভিডিওতে দেখবেন—ভোলার গ্যাস ঢাকায় আনার সম্ভাব্য খরচ। ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দীর্ঘমেয়াদী সুবিধা কী? পাকিস্তানের ভুল থেকে কী শিখতে পারে বাংলাদেশ?

গ্যাস ভোলায় রাখা ভালো, নাকি ঢাকায়?
সার্বিকভাবে, ভোলার গ্যাস এলএনজি আকারে রাজধানীতে আনার চেয়ে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন বা পাইপলাইন স্থাপন করা অর্থনৈতিকভাবে বেশি লাভজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। এখন দেখার বিষয়, বিইআরসি ও সরকার বিপিডিবির এই ৯৩০ কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাবকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করে।

ভোলার গ্যাস এলএনজি করে আনতে গণশুনানি মঙ্গলবার
ভোলার গ্যাস এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আকারে দেশের মূল ভূখণ্ডে নিয়ে আসার ক্ষেত্রে পরিবহন খরচ নির্ধারণের লক্ষ্যে গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ মঙ্গলবার এই শুনানি অনুষ্ঠিত হবে।



