Advertisement

রাজধানীর দুই থানার ওসি প্রত্যাহার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীর দুই থানার ওসি প্রত্যাহার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি: বাসস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

গতকাল শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

Advertisement

আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হবে।