Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফেসবুকের অবহেলায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা অ্যামনেস্টির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৭: ৩০
ফেসবুকের অবহেলায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা অ্যামনেস্টির

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে মেটা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশেষ করে ভারতের বিভিন্ন উৎস থেকে ছড়ানো উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য সংখ্যালঘু সম্প্রদায় এবং গণমাধ্যমের ওপর সহিংসতার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

অ্যামনেস্টি জানায়, ১২ ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও রাজনৈতিক দলগুলো সম্পর্কে উসকানিমূলক প্রচারণা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তদন্তে দেখা গেছে, এসব কনটেন্টের বড় একটি অংশ বাংলাদেশের বাইরে থেকে, বিশেষ করে ভারত থেকে ছড়ানো হচ্ছে। এটি সাম্প্রদায়িক উত্তেজনা ও বিভেদ সৃষ্টির মাধ্যমে মাঠপর্যায়ে সহিংসতাকে উসকে দিচ্ছে।

গত বছরের ১৮ ডিসেম্বর মব কর্তৃক দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনাকে অনলাইন অপপ্রচারের সরাসরি ফল হিসেবে দেখছে সংস্থাটি। তদন্ত অনুযায়ী, হামলার কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদমাধ্যমগুলোকে ‘ভারতীয় এজেন্ট’ ও ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে হামলার ডাক দেওয়া হচ্ছিল। মেটা-কে এসব ক্ষতিকারক পোস্ট সরানোর বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ সতর্ক করলেও তারা ব্যবস্থা নিতে বিলম্ব করেছে বলে অভিযোগ উঠেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেড অব বিগ টেক অ্যাকাউন্টেবিলিটি আলিয়া আল গুসেইন বলেন, “অনলাইন জগতের ক্ষতি শুধু ডিজিটাল স্পেসেই সীমাবদ্ধ থাকে না, এটি বাস্তব জগতে বিশৃঙ্খলা সৃষ্টি করে।” সংস্থাটি মনে করে, মেটার নজরদারি-ভিত্তিক ব্যবসায়িক মডেল বেশি সম্পৃক্ততা পাওয়ার আশায় অনেক সময় উসকানিমূলক ও মেরুকরণকারী কনটেন্টকে বেশি প্রচার করে। ইতিপূর্বে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা এবং ইথিওপিয়ার সংঘাতের ক্ষেত্রেও মেটার অ্যালগরিদম নেতিবাচক ভূমিকা রেখেছিল।”

Advertisement
Advertisement
Advertisement

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশে তার মৃত্যুদণ্ড হলেও ভারত তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানানোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই অস্থিতিশীল অবস্থার মধ্যে অনলাইন অপপ্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জরুরি ভিত্তিতে মেটাকে ‘ব্রেক দ্য গ্লাস’ বা জরুরি প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে সংস্থাটির চিঠির কোনো সদুত্তর দেয়নি মেটা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মানবাধিকার রক্ষায় কার্যকর মডারেশন ও স্বচ্ছতা নিশ্চিত করা মেটার আবশ্যিক দায়িত্ব বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিষয়: অ্যামেনেস্টিমানবাধিকারসামাজিক যোগাযোগমাধ্যমমেটামবফেসবুকগণমাধ্যমসংখ্যালঘু
সর্বশেষ
  • ১

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

  • ৩

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ৪

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৫

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

সম্পর্কিত
  • লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।