Advertisement

সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথ
রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার শপথগ্রহণ করবেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: বাসস

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার শপথ নেবেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানিয়েছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন সংসদে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

Advertisement

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গতকাল বৃহস্পতিবারই সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি।