Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসরায়েলগামী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন সহ-চালক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১: ৪০
ইসরায়েলগামী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন সহ-চালক
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ জরুরি সংকেতের পর সৌদি আরবে অবতরণ করে। পরে উড়োজাহাজটিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায়। ৩০ সেপ্টেম্বর ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

ফ্লাইদুবাইয়ের এক সহকারী পাইলট ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটের নিয়ন্ত্রণ নিয়ে সেটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের একটি টার্মিনালে আছড়ে ফেলার পরিকল্পনা করেছিলেন। আত্মঘাতী হামলার এই চেষ্টা পাইলটের বাধায় ব্যর্থ হয় বলে গতকাল শুক্রবার জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অ্যাটর্নি জেনারেল।

Advertisement

অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসির বিবৃতিতে ফ্লাইদুবাইয়ের কোনো অনিয়মের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাটি সম্পর্কে সরকারি কৌঁসুলিদের ধারণার সবচেয়ে বিস্তারিত বিবরণ এতে উঠে এসেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ফ্লাইদুবাইয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি কৌঁসুলিদের ধারণা, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চালানো সন্ত্রাসী হামলা থেকে এই পরিকল্পনার অনুপ্রেরণা পেয়েছিলেন সন্দেহভাজন ব্যক্তি। এ ঘটনায় ১ অক্টোবর শুরু হওয়া ফৌজদারি তদন্তে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি আগের দুটি তেল আবিবগামী ফ্লাইটে যাত্রা করেছিলেন, যাতে তিনি ‘ফ্লাইটের রুট ও বিমানবন্দর সম্পর্কে পরিচিত হতে পারেন’। সহকারী পাইলটের ১১ সেপ্টেম্বরের হামলা থেকে অনুপ্রাণিত হওয়ার বিষয়টি এই প্রথম প্রকাশ্যে নিশ্চিত করা হলো।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার সময় উড়োজাহাজটি সৌদি আরবের আকাশসীমায় ছিল। তখন সহকারী পাইলট ককপিটে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা একটি কুঠার দিয়ে ক্যাপ্টেনের ওপর হামলা করেন।

এ ঘটনায় মাত্র ৩০ সেকেন্ডে উড়োজাহাজটি ১৬ হাজার ফুট (৪ হাজার ৯০০ মিটার) নিচে নেমে যায়। পরে হামলাকারীকে কাবু করা হয় এবং উড়োজাহাজে থাকা অন্য দুই পাইলট সেটিকে নিরাপদে সৌদি আরবে অবতরণ করান। এরপর সন্দেহভাজন ব্যক্তিকে ফ্লাইদুবাইয়ের স্বদেশ সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর করা হয়।

ইসরায়েলগামী বিমানের ককপিটে ‘কুড়াল’ নিয়ে হামলা, কে সেই সহকারী পাইলট?Hammam

সন্দেহভাজন ব্যক্তি পেশাগত ও নিরাপত্তাসংক্রান্ত সব শর্ত পূরণ করেছিলেন

তদন্তকারীরা ফ্লাইদুবাইয়ের নিয়োগপ্রক্রিয়া পর্যালোচনা করে দেখেছেন যে, সন্দেহভাজন ব্যক্তি পেশাগত ও নিরাপত্তাসংক্রান্ত সব শর্ত পূরণ করেছিলেন। এর মধ্যে বৈধ পাইলট লাইসেন্স থাকা এবং চারিত্রিক সনদ জমা দেওয়ার বিষয়টিও ছিল।

আল শামসি বলেন, “তবে এসব প্রক্রিয়ার কোনোটিতেই তার উগ্রপন্থী দৃষ্টিভঙ্গি কিংবা সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের অভিপ্রায়ের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।”

তিনি জানান, ২৯ বছর বয়সী ওই ব্যক্তি ২০২৬ সালের জানুয়ারিতে ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে ওমান এয়ারসহ বিভিন্ন দেশের বিমান সংস্থায় কাজ করেছিলেন। তদন্তে দেখা গেছে, ২০১৭ সালেই, অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময়, তার মধ্যে ‘উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের’ দিকে ঝুঁকে পড়ার লক্ষণ দেখা গিয়েছিল।

রয়্যাল এয়ার মারোক জানিয়েছে, ২০২৫ সালে তিনি ওই বিমান সংস্থায় তিন মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে প্রশিক্ষণ শেষে সেখানে চাকরির জন্য আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। তবে বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, তার নাম হাম্মাম আল-হাম্মামি এবং তিনি ওমানের নাগরিক।

আল শামসি বলেন, জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন, সন্ত্রাসবাদে উৎসাহিত করে—এমন প্রচারমূলক উপকরণ দেখে এবং বক্সিংয়ের প্রশিক্ষণ নিয়ে তিনি হামলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন।

রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের ঘটনা নিয়ে সৌদি আরব পৃথকভাবে বিমান নিরাপত্তা তদন্ত শুরু করেছে।

বিষয়: আরব আমিরাতঅ্যাটর্নি জেনারেলইসরায়েলওমানসৌদি আরবফ্লাইট
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি