Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্টর্ক নন, টমাস ডুলি হচ্ছেন হামজাদের কোচ?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮: ৩২
স্টর্ক নন, টমাস ডুলি হচ্ছেন হামজাদের কোচ?

ক্রিস কোলম্যান হিসেবের বাইরে চলে গেছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন কে? প্রশ্নটা ঘুরছে ফুটবলপ্রেমীদের মনে। কোলম্যানের বাইরে সংক্ষিপ্ত তালিকায় জার্মানির বার্নার্ড স্টর্ক আর যুক্তরাষ্ট্রের টমাস ডুলি আছেন। আছেন আরেক জার্মান কোচ মাইকেল নিস, স্পেনের দাভিদ দোনিগা ও আর্জেন্টিনার হুয়ান ভিতা। তবে যা শোনা যাচ্ছে, জাতীয় দলের কোচ হিসেবে টমাস ডুলিরই নাকি নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি।

বের্নার্ড স্টর্ক হাইপ্রোফাইল কোচ। তিনি হাঙ্গেরি জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তাদের কোয়ালিফাই করিয়েছিলেন ২০১৬ সালের ইউরোতে। ৬৩ বছর বয়সী স্টর্ক কোলম্যানের চেয়ে পারিশ্রমিকও কম চেয়েছিলেন। ফুটবলপ্রেমীরাও চাচ্ছেন, কোলম্যান না হলে যেন স্টর্ককেই নিয়োগ দেয় বাফুফে। কিন্তু খবর যা পাওয়া যাচ্ছে, তাতে স্টর্ক নন, বাফুফের ভাবনায় বেশি করেই আছেন গায়ানা জাতীয় দলের সাবেক কোচ, ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া টমাস ডুলি।

Advertisement
Advertisement
Advertisement

মঙ্গলবার সকালে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি একটা বৈঠকে বসেছিল, সেখানেও নাকি টমাস ডুলিকেই কোচ নিয়োগ দেওয়ার পক্ষে মত বেশি। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আজও হয়নি। তবে দুই–একদিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে।

ডুলি ১৯৯২ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন। ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন, ১৯৯৮ সালে ছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ক্লাব ক্যারিয়ারে বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেছেন ২১ ম্যাচ। খেলেছেন শালকের হয়েও। এ ছাড়া এফসি হামবুর্গ, এফকে পিরমাসেন্স, কাইজারস্লাটার্নের হয়ে জার্মান ফুটবলে খেলেছেন। ক্যারিয়ারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পেশাদার ক্লাব কলম্বাস ক্রু ও মেট্রোস্টারসের জার্সিতে খেলেছেন।

গায়ানার কোচ ছিলেন। ৬ বছর ফিলিপাইন জাতীয় দলেরও কোচ ছিলেন। যুক্তরাষ্ট্রের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন একটা সময়। ভিয়েতনামের ক্লাব ভিয়েটেলের কোচিং ডিরেক্টর ছিলেন। মালয়েশিয়াতে কাজ করেছেন পাহাং ফুটবল ক্লাবের কোচ হিসেবে। কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন জার্মানির তৃতীয় টায়ারের ক্লাব এফসি সারব্রুকেনে। কোচ হিসেবে দুটি জাতীয় দলের অভিজ্ঞতা, সর্বোপরি এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা ডুলির প্রতি বাফুফেকে বেশি আগ্রহী করে তুলেছে।

বিষয়:

ফিলিপাইনফুটবলযুক্তরাষ্ট্রখেলা
১

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষকের

২

ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের কাছে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

৩

সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

৪

গুমের শিকার ও জুলাইয়ে নিহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

৫

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সম্পর্কিত

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষকের

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষকের

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকার খেজুর বাগান সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিক মারা গেছেন। নিহতের নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম

ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের কাছে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের কাছে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট দেন হাসনাত। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাসনাত আবদুল্লাহ দেশের আইনশৃঙ

সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গুমের শিকার ও জুলাইয়ে নিহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুমের শিকার ও জুলাইয়ে নিহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।