Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ আগস্ট, ২০২৬
২৭ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ আগস্ট, ২০২৬
২৭ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাবির মুহসীন হলে হাতাহাতি, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৬: ৪১
ঢাবির মুহসীন হলে হাতাহাতি, শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল রাজনীতিতে আবারও উত্তেজনার ছাপ পড়ল হাজী মুহম্মদ মুহসীন হলে। একটি ব্যানারকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ দ্রুতই রূপ নেয় মুখোমুখি অবস্থান, বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে। ছাত্রদল ও ছাত্রশিবির–উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

জানা গেছে, মুহসীন হল ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস ইসলামকে গত ২৩ এপ্রিল শাহবাগ এলাকায় মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার হলের মূল ফটকে একটি ব্যানার টানায় হল সংসদ। হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিনকে হামলাকারী উল্লেখ করে ব্যানারে তার ছবি যুক্ত করা হয়। হল ছাত্রদলের নেতা-কর্মীরা তা সরিয়ে ফেললে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আবার ব্যানার টানাতে যান হল সংসদের নেতারা। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মুহসীন হলের এক শিবিরকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠে। আহত ওই শিক্ষার্থী অ্যাকাউন্টিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সালমান খান।

Advertisement
Advertisement
Advertisement

আহত শিক্ষার্থী সালমান খান দাবি করেন, “ব্যানার টানানোর কিছুক্ষণের মধ্যে ২০-৩০ জন ছাত্রদলের নেতা-কর্মী মিছিল নিয়ে এসে হলগেটের ব্যানার টান দিয়ে ছিঁড়ে সামনের দিকে হাঁটা ধরে। তখন নৈতিক দায়বদ্ধতা থেকে আমিসহ হল সংসদের কয়েকজন সেই ব্যানারটা তাদের হাত থেকে ফিরিয়ে আনতে যাই।...তারা টানাটানি করে। একপর্যায়ে আমাকে একটা গাছের পেছনে নিয়ে যায়।...আমার ডান পাশের কান ও মাথায় ঘুষি মারে। আমার হাতে খুব বাজেভাবে আঘাত করে। এতে ব্লিডিং হয়।”

এ বিষয়ে জানতে চাইলে হল সংসদের ভিপি সাদিক শিকদার চরচাকে বলেন, “সাংস্কৃতিক সম্পাদককে মেরে তারা (ছাত্রদল) কান ফাটিয়ে দেবে, আবার এটার গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বিচার চাইতে গেলে আমাদের শিক্ষার্থীদেরই তারা হামলা করে রক্তাক্ত করবে–এই হলো তাদের চরিত্র। তারা তাদের সেই ৯০-এর দশকের যে অস্ত্রের রাজনীতি, সেটি করতে চায়। কিন্তু আমরা বারবার সহনশীলতার পরিচয় দিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে চাচ্ছি।”

হল প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই নেতা। তিনি বলেন, “ঘটনার ১২-১৩ দিন পার হয়ে গেলেও প্রাধ্যক্ষ একবারও খোঁজ নেননি।”

এ ঘটনার বিষয়ে জানতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ সিরাজুল ইসলামকে মোবাইলে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কলের জবাব দেননি।

অন্যদিকে ছাত্রদলের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত সাজ্জাদ হোসেন চরচাকে বলেন, “আমাকে বারবার সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ব্যানার দেওয়া হয়েছে। আমি ওই ঘটনার সঙ্গে জড়িত নই। এগুলো যারা গুপ্ত, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে বিশৃঙ্খলা করতে চায়, তাদের কাজ।”

জানতে চাইলে হল ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত চরচাকে বলেন, “আসল অভিযুক্তের নামে ব্যানার দিলে আমরা সমর্থন দিতাম। আমরা তাদের বলেছিও যে, ন্যায্য বিচারের দাবিতে আমরা পাশে থাকব। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যক্তিকে সন্ত্রাসী তকমা তারা দিতে পারে না। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছাত্রদলের নাম জড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে।”

পুরো বিষয়টিকে ‘গুপ্তদের সাজানো নাটক’ বলছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ। চরচাকে তিনি বলেন, “এসব ঘটনা পুরোটায় সাজানো, নাটক। এগুলোই গুপ্তদের চরিত্র। তারা বিশৃঙ্খলার জন্য নানাভাবে চেষ্টা করছে। তবে ছাত্রদল তাদের এসব সাজানো নাটক, বিশৃঙ্খলার সুযোগ দেবে না।”

বিষয়:

রাজধানীশিবিরঢাবিছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়ছাত্র শিবির
১

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

২

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৩

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

৪

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

৫

আমেরিকা–কানাডা বাণিজ্যযুদ্ধে চীনের লাভ

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।