Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘গণভোট আয়োজন অসাংবিধানিক’–ইসিকে জানাল জাসদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩২
‘গণভোট আয়োজন অসাংবিধানিক’–ইসিকে জানাল জাসদ

জুলাই সনদ বাস্তবায়নের নামে গণভোট আয়োজনের উদ্যোগকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ।

Advertisement

আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে পাঠানো এক চিঠিতে এই কথা জানানো হয়। একই দিনে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন।

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও ওবায়দুর রহমান চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত অনুযায়ী অন্তর্বর্তী সরকার শুধু রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য ক্ষমতাপ্রাপ্ত। সেখানে গণভোট আয়োজনের মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো সাংবিধানিক এখতিয়ার তাদের নেই।

জাসদ আরও বলে, সংবিধানের ৯৪(১)(খ) অনুযায়ী গণভোট বিষয়ক অধ্যাদেশ জারি করাও অসাংবিধানিক।

Advertisement
Advertisement
Advertisement

চিঠিতে উল্লেখ করা হয়, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্তও অবৈধ। একই সঙ্গে জাসদ নির্বাচন কমিশনকে সতর্ক করে জানায়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির সংবিধান লঙ্ঘনকারী কোনো কার্যক্রমে জড়িত হওয়া উচিত নয়।

জাসদ অভিযোগ করে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এক পক্ষকে দায়মুক্তি দিয়ে এবং অন্য পক্ষকে হাজার হাজার গায়েবি মামলায় জর্জরিত করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অসম্ভব করে তোলা হয়েছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরবে না বলে দলটির দাবি।

তারা আরও জানায়, দেশের বিভিন্ন জেলায় জাসদ ও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয় এখনো মব সন্ত্রাসীদের দখলে। রাজনৈতিক কার্যালয় দখলমুক্ত না করলে এবং মামলা প্রত্যাহার না করলে নির্বাচন অংশগ্রহণযোগ্য হবে না।

ধর্মভিত্তিক ও সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে জাসদ বলে, সংবিধানের নির্দেশনা অনুযায়ী রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ–তাই এসব দলের নির্বাচন করার অধিকার নেই। কিন্তু ইসি এই নির্দেশনা অনুসরণ করছে না বলে অভিযোগ তুলে জাসদ।

চিঠিতে বলা হয়, জুলাই–আগস্টে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া এবং নির্বাচনের আগে গণহারে অস্ত্রের লাইসেন্স বিতরণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। অস্ত্র উদ্ধার ও মব সন্ত্রাস দমন ছাড়া কোনো নির্বাচনই নিরাপদভাবে আয়োজন করা সম্ভব নয়।

বিষয়: ভোটনির্বাচনগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনজাসদইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।