Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গোল করে, সবাইকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯: ৪৭
গোল করে, সবাইকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি
ছবি: ফিফা থেকে নেওয়া

আর্জেন্টিনার জার্সিতে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে সব আলো ছিল একজনের দিকেই। তিনি লিওনেল মেসি। ম্যাচের ফলাফল ছাপিয়ে ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের জাতীয় দলের হয়ে যে এটাই ছিল শেষ ম্যাচ। কানায় কানায় পূর্ণ গ্যালারিতে হাজারো দর্শকের উপস্থিতিতে মেসিময় এক ম্যাচে এই মহাতারকা ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। গোল করে, করিয়ে সবাইকে চোখের জলে ভাসিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসি।

Advertisement

ম্যাচ শুরুর আগেই সতীর্থদের সঙ্গে যখন ওয়ার্মআপ করতে মাঠে নামেন মেসি, তার অনেক আগেই পূর্ণ হয়ে যায় গ্যালারি। একটু পরপর ‘মেসি, মেসি’ ধ্বনিতে পুরো স্টেডিয়াম প্রকম্পিত করে তোলেন সমর্থকেরা। ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে শেষবারের মতো মাঠে দেখতে উপস্থিত হয়েছিলেন হাজারো আর্জেন্টাইন সমর্থক।

মাঠের খেলায় অবশ্য শুরু থেকেই আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলেনি র‍্যাংকিংয়ে ৯৩তম অবস্থানে থাকা বেনিন। অন্তত প্রথম ২০-২৫ মিনিট মেসিদের সঙ্গে সমানে সমান লড়াই করেছে আফ্রিকান দেশটি। এর মাঝে ম্যাচের সপ্তম মিনিটে একটি সুযোগ তৈরি করেছিলেন মেসি। বেশ দূর থেকে নেওয়া তার বাঁ পায়ের শট অবশ্য ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বেনিনের গোলরক্ষক।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

ম্যাচের বয়স যখন ১০ মিনিট, তখন খেলা বন্ধ করে দেওয়া হয়। আতশবাজির শব্দে চারদিক মুখরিত হয়ে ওঠে মেসির ১০ নম্বর জার্সির সম্মানে। সেই মুহূর্তে দুই দলের সব খেলোয়াড়, কোচ এবং দর্শকেরা একসঙ্গে করতালি দিয়ে অভিনন্দন ও সংবর্ধনা জানান ২০২২ বিশ্বকাপজয়ী মেসিকে।

Advertisement
Advertisement
Advertisement

প্রথমার্ধে বেনিনও কয়েকবার আক্রমণে উঠেছিল। তবে সেগুলো থেকে কাঙ্ক্ষিত ফল পায়নি তারা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গিয়ে আর্জেন্টিনার ত্রাতা হয়ে আসেন মেসি। তার কর্নার থেকে উড়ে আসা বলে গোল করেন এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

মেসি নেই, ২০৩০ বিশ্বকাপের আর্জেন্টিনা কেমন হবে?messi 2

এরপর ৬৩তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে বাড়ানো বলেই গোল করেন তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সির জন্য যাকে বিবেচনা করা হচ্ছে, সেই নিকো পাজ।

তবে আর্জেন্টিনা দল থেকে শুরু করে দর্শক—সবার মনেই তখন একটা খুঁতখুঁত ছিল। মেসি যে এখনও গোলের দেখা পাননি! যিনি দেশকে এত কিছু দিয়েছেন, দুটি কোপা আমেরিকা জিতিয়েছেন, ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়েছেন, দুটি ফাইনালে দলকে একাই টেনে নিয়ে গেছেন—সেই মেসি যদি বিদায়ী ম্যাচে একটি গোলও না পান, তাহলে তো উপলক্ষ্যটা অপূর্ণই থেকে যায়।

শেষ পর্যন্ত গোলের দেখা পান মেসি। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দর্শকদের দিকে ছুটে যান আর্জেন্টাইন অধিনায়ক। তবে তার চোখেমুখে তখন উচ্ছ্বাসের চেয়ে আবেগই বেশি ছিল। আনন্দ আর আবেগের মিশ্র অনুভূতিতে তখন চোখ টলমল করছিল মেসির।

এর মধ্য দিয়ে ২০৮ ম্যাচে ১২০ গোল, ৬১ অ্যাসিস্ট, দুটি বিশ্বকাপে গোল্ডেন বল জেতাসহ অসংখ্য রেকর্ডকে সঙ্গী করে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি।

বিষয়: ফুটবলখেলাআর্জেন্টিনালিওনেল মেসি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি