
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

ব্যাপক বন্যায় শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুরযোগ কবলিত এলাকা ঘোষণা করেছেন নগরীর গভর্নর। এরই মধ্যে শহরজুড়ে টানা বৃষ্টির পর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ব্যাংককে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে। শহরের কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ মিলিমিটার (৫ দশমিক ৯১ ইঞ্চি) ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে বজ্রঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, পরিস্থিতি “মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে...পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষতির আশঙ্কাও রয়েছে।”
সরকার খালসংলগ্ন এলাকায় বসবাসকারী লোকজনকে তাদের প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ ও উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাড়িগুলো পানিতে তলিয়ে গেছে এবং জরুরি সেবাকর্মীরা বিভিন্ন স্থানে মানুষকে সহায়তা করছেন।
ব্যাংকক সিটি প্রশাসন জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও সরিয়ে নেওয়া লোকজনের জন্য একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন